ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ০২ ডিসেম্বর ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে রাজশাহী জেলার সহযোগী সংস্থাসমূহ আর.এস.ডি.পি, প্রতিবন্ধি সেচ্ছাসেবী সংস্থা, পিডিও, কাঁকন বহুমুখী উন্নয়ন সংস্থা, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, লক্ষিপুর দুস্থ্য মহিলা শিল্প সংস্থা, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, নাহরিন দুস্থ মহিলা সংস্থার আয়োজনে ও রাজশাহীর দায়িত্ব প্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থাপনায় দিবসটি আনন্দঘন পরিবেশে নগরীর রানীবাজারন্থ এস.কে.ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে উদ্যাপিত হয়।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ডেঙ্গু সচেতনতায় উপকারভোগী সদস্যদের মাঝে মশারি প্রদান করা হয়। কর্মসূিচর প্রথম পর্যায়ে কেক কেটে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর নির্বাহী পরিচালক, সাবেক মহিলা কমিশনার ও বিএনএফ এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শবনম শিরিন, উপপরিচালক, উপপরিচালকের কার্যালয়, মহিলা বিয়ষক অধিদপ্তর, রাজশাহী। বিশেষ অতিথি ছিলেন মোঃ সিরাজুম মুনীর, নির্বাহী কর্মকর্তা, কাটাখালী পৌরসভা, রাজশাহী।
অনুষ্ঠানে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক মহসিন আলী, আরএসডিপি’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, নিবুস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন, পিডিও এর নির্বাহী পরিচালক এ, কে এম এনামুল হক, কাবিউস এর নির্বাহী পরিচালক মধুসূদন মৈত্র, নাহারিন দুঃস্থ্য মহিলা সংস্থার সহকারী পরিচালক সাহান নাজমুস সাদ্দাত দিবসটি উপলক্ষে অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে দরিদ্র নারী-পুরুষের মাঝে ডেঙ্গু সচেতনতায় মশারি প্রদান করা হয় এবং সকল সংস্থা প্রধানের হাতে বিএনএফ দিবসের সম্মননা ক্রেস্ট তুওে দেওয়া হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন লফস’র প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহমেদ।দ


