ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানওয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, মোহনপুর থানা কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আইন শৃঙ্খলা কমিটির পর্যবেক্ষক এমাজ উদ্দিন মোল্লা, এ্যাড. জাহিরুল ইসলাম, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেলসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা ও উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।


