IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> তানোরে অবৈধ বোরিং স্থাপনের অভিযোগ

তানোরে অবৈধ বোরিং স্থাপনের অভিযোগ

তানোরে অবৈধ বোরিং স্থাপনের অভিযোগ

তানোরে অবৈধ বোরিং স্থাপনের অভিযোগ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তানোর

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বিল বা খাল থেকে পানি উত্তোলনের জন্য ভাসমান বিদ্যুৎ সংযোগ নিয়ে অবৈধ ৭ হর্সের বোরিং স্থাপন করছেন নজরুল ইসলাম নামের এক সার ব্যবসায়ী বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি আজিজপুর গ্রামে। সে আজিজপুর মোড়ে বিএডিসির সার ডিলারের ব্যবসা করেন।

উপজেলার কলমা ইউনিয়ন ইউপির আজিজপুর মৌজায় ঘটে রয়েছে এমন ঘটনা। বোরিং স্থাপনের ঘটনায় কৃষকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ভাসমান মটরের জন্য বিদ্যুৎ সংযোগ নেয় আজিজ পুর গ্রামের সার ব্যবসায়ী নজরুল ইসলাম। তিনি ভাসমান সংযোগ নিয়ে অবৈধ বোরিং স্থাপন করছেন। এতে করে স্থানীয় কৃষকদের মাঝে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। তাদের দাবী নজরুলের বোরিং বন্ধ না হলে আরো কয়েকটি বোরিং স্থাপন করা হবে।

জানা গেছে, এউপজেলায় ভূগর্ভস্থ পানির লেয়ার চরম হুমকির মুখে। পানির লেয়ার ধরে রাখতে বিগত ২০১৪ সালের দিকে কৃষি মন্ত্রণালয় থেকে ভূগর্ভস্থ থেকে পানি তুলতে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু একের পর এক বোরিং স্থাপন হতেই আছে। গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে কয়েল গ্রামে অবৈধ বোরিংয়ের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। দীর্ঘ প্রায় ৫৩ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর শিশু সাজিদ উদ্ধার হয়। তবে উদ্ধার হলেও মারা যায়। এঘটনা পুরো দেশকে নাড়া দেয়। অবৈধ বোরিং স্থাপনের বিষয়ে কঠোর অবস্থানে যায় প্রশাসন। কিন্তু তার কয়েকমাস পর থেকেই কলমা ইউপির কুজিশহর গ্রামের নিচে আমিনুল সহ আরেকজন বোরিং স্থাপন করে সেচ কার্যক্রম পরিচালনা করছেন এবং পাঁচন্দর কাউন্সিল মোড়ের পশ্চিমে অবৈধ বোরিং স্থাপন করেন। এছাড়াও পাঁচন্দর ইউপির মোহাম্মদ মৌজায় টিপু নামের একজন অবৈধ বোরিং স্থাপন করছেন মর্মে লিখিত অভিযোগ পাওয়া যায়। এভাবেই উপজেলার আনাচে কানাচে অবৈধ বোরিং স্থাপন চলমান রয়েছে। আর এসব অবৈধ বোরিংয়ে অনৈতিক সুবিধা নিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা।

অবৈধ বোরিং স্থাপন কারী আজিজ পুর মোড়ের বিএডিসি সার ডিলার নজরুল ইসলাম জানান, অনুমোদন আছে বলেই বোরিং করছি। কোন বিদ্যুৎ সংযোগ নেয়া হবেনা। সোলার প্যানেলের মাধ্যমে সেচ কার্যক্রম করা হবে। বোরিং করতে হলে উপজেলা সেচ কমিটির অনুমতি নিতে হয় জানতে চাইলে তিনি জানান, অনেকে করেছে আমিও করবো। সোলার প্যানেলে কোন অনুমতি লাগেনা।

পল্লী বিদ্যুৎ তানোর সমিতির জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান জানান, নজরুল ভাসমান সেচ মটরের জন্য বিদ্যুৎ সংযোগের অনুমতি নিয়েছে। নতুন ভাবে বোরিংয়ের কথা বলা হয়নি। নজরুল তো ৭ হর্সের বোরিং স্থাপন করছে জানতে চাইলে তিনি জানান, কাউকে লিখিত অভিযোগ দিতে বলেন ব্যবসা নিব। আমি কেন অভিযোগ দিতে বলব প্রশ্ন করা হলে উত্তরে তিনি জানান, অভিযোগ দিলে ব্যবস্থা নিতে সুবিধা হয়, এজন্য বলা হয়েছে। আপনি কেন সংযোগ দিলেন জানতে চাইলে তিনি জানান, ভাসমান মটরের জন্য দেয়া হয়েছে। সেখানে তো খাল বিল কিছুই নেই কিভাবে দিলেন প্রশ্ন করা হলে উত্তরে বলেন, ভাসমান মটরের জন্য বিদ্যুৎ সংযোগ দেয়া যায়।

কিছুক্ষণ পর পুনরায় মোবাইল করে তিনি জানান, নজরুল সোলার প্যানেলের জন্য বোরিং স্থাপন করছে। সে কি সোলার প্যানেলের জন্য বোরিং করতে পারে জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে পল্লী বিদ্যুত অফিসের করনীয় কিছুই নেই।

বোরিং স্থাপন কারী নজরুলের কাছে বোরিং স্থাপন বন্ধের বিষয়ে পুনরায় জানতে চাইলে তিনি জানান, কর্তৃপক্ষ বোরিং স্থাপন বন্ধ করে দিয়েছে। আপনার নাকি অনুমোদন আছে জানতে চাইলে তিনি জানান, ভাসমান সেচ মটরের অনুমতি আছে বলে দায় সারেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান জানান, কোন ধরনের বোরিং করতে হলে উপজেলা সেচ কমিটির অনুমতি নিতে হবে। আমি বিএমডিএ কে ও থানায় বলে দিয়েছে কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।

বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল হাসান জানান, অবৈধ বোরিং স্থাপনের বিষয়টি জানার পর কার্যক্রম বন্ধ করা হয়েছে। তার যদি কোন কাগজপত্র থাকে তাহলে অফিসে নিয়ে আসতে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31