ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচি আওতায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামতের জন্য এই ঢেউটিন ও অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সরকার সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে।’#



