IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে সভা

মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে সভা

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিনের সভাপতিত্বে তাঁর দপ্তরকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশিত হয়ে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে পরিচ্ছন্ন মাস উদযাপন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে একটি করে রক্তদান কর্মসূচি এবং মাসিক ফ্রি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে কর মেলার আয়োজন করা হবে। কর মেলায় সারচার্জ মওকুফ অন্যান্য রিবেট ও অন্যান্য করহ্রাস সুবিধা প্রদান করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদ্বোধনের জন্য এলাকার সৌন্দর্যবর্ধন, সাজসজ¦া, আলোকসজ্জা সহ প্রধান প্রধান সড়ক ও আইল্যান্ডে আলোকসজ্জাকরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবদ্দশায় উত্তরবঙ্গ সফর বিষয়ক বই প্রকাশ করা হয়েছে। দুইটি ক্ষনগনণা মেশিন স্থাপন করা হয়েছে। ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর মুর‌্যাল স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। যা আগামী ১৭ মার্চ উদ্বোধন করা হবে। এছাড়াও বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। মুজিবশতবর্ষ উপলক্ষ্যে রাসিকের বিভিন্ন কর্মসূচি গ্রহণে মাননীয় মেয়র নির্দেশক্রমে আরও কার্যক্রম গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব আবু হায়াত রহমতুল্লাহ, প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, উপ-সচিব তৈমুর হোসেন, সহকারী প্রকৌশলী যান্ত্রিক আহম্মেদ আল মঈন পরাগ, শিক্ষা কর্মকর্তা আনারুল হক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31