IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্নজনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসী

ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্নজনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসী

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্নে উদ্যাপন এবং কোরবানি পরবর্তী দ্রুত সময়ে বর্জ্য অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাজশাহী মহানগরীর প্রতিটি মুসলিম পরিবারকে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ প্রদান করা হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতায় মাঠে নেমেছে রাসিকের কর্মীরাও। কোরবানির চামড়া সংরক্ষণে রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাকে ৬০ হাজার কেজি লবন বিতরণ করা হচ্ছে। ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন সহ যাত্রীদের সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের বিভিন্ন জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগে খুশি নগরবাসী।

রাসিক সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে। এবারই প্রথমবারের নগরীর ৮২ হাজার হোল্ডিং এর প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য বড় ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। গত ২১ মে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক। এছাড়া কোরবানির চামড়া সংরক্ষণে রাজশাহীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাকে ৬০ হাজার কেজি লবন বিতরণ করা হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতায় মাঠে নেমেছে রাসিকের কর্মীরাও। হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ সহ নগরীর ৬টি ঈদগাহে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহনসহ যাত্রীদের সেবায় রাজশাহী রেলওয়ে স্টেশনে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘন্টা রাসিকের ১২ জন করে মোট ৩৬ জন শ্রমিক নিয়োজিত থাকবে।

এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে রাসিক। বাড়ি বাড়ি পৌছে দেয়া হচ্ছে জনসচেতনতামূলক লিফলেট। নগরীর সকল মসজিদের ইমামগণের মাধ্যমে জনসচেতনতামূলক বার্তাও পৌছে দেয়া হচ্ছে। দ্রুত সময়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইতোমধ্যে পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজার সহ সংশ্লিষ্ট সকলের সাথে সভা করে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেছেন রাসিক প্রশাসক।

রাসিকের এই ব্যতিক্রমী কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। নগরীর বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, ‘রাজশাহী সিটি কর্পোরেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কোরবানির মাংস সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ সময়োপযোগী সিদ্ধান্ত। এছাড়া অন্যান্য উদ্যোগগুলোও জনবান্ধব।

গৃহিণী শারমিন আক্তার বলেন, ঈদে এমন উপহার সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে যেমন মাংস সংরক্ষণ সহজ হবে, তেমনি ব্লিচিং পাউডার দুর্গন্ধ ও জীবাণু প্রতিরোধে সহায়তা করবে। রাসিক প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানাই।

স্কুল শিক্ষক সোহেল রানা বলেন, প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ, ব্লিচিং পাউডার, চামড়া সংরক্ষণে লবন দেয়া নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ। এতে নগর পরিচ্ছন্ন রাখার বার্তাও রয়েছে। এমন জনবান্ধব উদ্যোগের জন্য রাসিক প্রশাসককে ধন্যবাদ জানাই।

আরেক গৃহিণী রোকসানা বেগম বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এমন উদ্যোগ গ্রহণ সত্যিই দূরদর্শিতার পরিচয়। এতে নাগরিকরা যেমন সচেতন হবেন, তেমনি ঈদের পর বর্জ্য ব্যবস্থাপনাও সহজ হবে। ব্যতিক্রমী উদ্যোগের জন্য রাসিক প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রদান করেছেন। নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল, যা কিছুদিনের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে। নির্বিঘ্নে ঈদুল আযহা উদযাপনে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ১২ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা ১০ থেকে ১২ ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় ঈদের পরদিনই রাজশাহী নগরবাসী পরিচ্ছন্ন নগরী পাবেন। এ কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31