ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় দু’টি ট্রাকের মূখোমুখি সংর্ঘষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছেন। আহতরা সকলেই দু’গাড়ির চালক ও হেলপার।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের শিবপুরহাট ১৫ মাইল নাম স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানা (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে ঢাকাগামি একটি কাঁচামাল বোঝাই ট্রাকের চাকা ফেটে যায়। এতে ওই ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিতগামি অপর একটি ট্রাককে সজরে ধাক্কা মারে। এতে উভয় গাড়ির চালক-হেলপার গুরুতর আহতে হয়েছেন। তবে তৎক্ষনিক আহতরা হাসপাতালে চলে যাওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি।


