ধূমকেতু প্রতিবেদক : ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অসুস্থ্য মোঃ তোজাম্মেল হক বাবলুকে দেখতে গেলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শনিবার দুপুরে অসুস্থ্য বাবলুকে তার বাড়িতে দেখতে যান মেয়র মহোদয়। এ সময় তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আশু সুস্থ্যতা কামনা করেন মেয়র।
এসময় উপস্থিত ছিলেন, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ওয়ালী খাঁন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহীর ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক এমএ আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


