IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তাহেরপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

তাহেরপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে শাহিন আলম শুভ (২৫) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

তিনি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেপুর পৌরসভার এলাকার নুরপুর গ্রামের মাহবুরর রহমানের ছেলে। নগরীর সুলতানাবাদ এলাকায় তার কর্মরত রেস্টুরেন্টের কর্মচারীদের থাকার কক্ষে গলায় ফাঁস দেয়। তিনি পড়াশোনার পাশপাশি রেস্টুরেন্টের রান্না করতেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শুভ নগরীর সুলতানাবাদ এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টের উপরে কর্মচারীদের থাকার কক্ষে গলায় ফাঁস দেয়। এ সময় অন্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন বলেন, পড়াশোনার পাশপাশি শুভ রান্না করতো। সেখানের ৪র্থ তলার একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসে তার সহকর্মীরা। জরুরী বিভাগের চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news