IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> আরএমপি পুলিশের অভিযানে আটক ৪২

আরএমপি পুলিশের অভিযানে আটক ৪২

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বুধবার নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ০৯ জন, রাজপাড়া থানা ০৫ জন, চন্দ্রিমা থানা ০২ জন, মতিহার থানা ০৪ জন, কাটাখালী থানা ০২ জন, বেলপুকুর থানা ০২ জন, শাহমখদুম থানা ০৩ জন, পবা থানা ০৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ০৬ জন, কর্ণহার থানা ০১, দামকুড়া থানা ০২ জন ও ডিবি পুলিশ ০১ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে ২১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ বাবু (৫৬) কে ৯০ গ্রাম গাঁজাসহ আটক করে, মাসুম (৩৫) কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে, শাহিনুর ইসলাম সুমন (৩৭) কে ৪৮ পিস ইয়াবাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ আতিকুল ইসলাম আতিক (২৩) কে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে, আইসুর ওরফে আনিসুর (৩০) কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে।

এদিকে, মতিহার থানা পুলিশ জহির (৩৮) কে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ নাসির উদ্দিন (৩৮) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ রবিন (২২), ফরহাদ হোসেন ওরফে জনি (৩৫) দেরকে ৩২ লিটার চোলাইমদসহ আটক করে।

অপরদিকে, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ওমর আলী (৩৫) কে ৬০ গ্রাম গাঁজাসহ আটক করে। কর্ণহার থানা পুলিশ গোলাম রব্বানী (২৬) কে ০২ গ্রাম হেরোইনসহ আটক করে। দামকুড়া থানা পুলিশ আলম ফকির (৫৩) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে ও ডিবি পুলিশ রোকেয়া খাতুন (৩৫) কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31