IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : স্থানীয় কৃষক এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মায় অবশেষে বালু উত্তোলন বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। বৃহস্পতিবার দুপুরে বাঘা থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী কর্মকর্তা পদ্মায় নামেন এবং বালি উত্তোলন বন্ধ করে দেন। একই সাথে আগামি এক দিনের মধ্যে ইজারাদারকে পাইপ তুলে নেয়ার নির্দেশ প্রদান করেন।

সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিন প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদী। এক সময় এই নদীটি উত্তর প্রান্ত দিয়ে বয়ে চলা পাকা-রাস্তা তথা বাধ সংলগ্ন থাকলেও গত ১৫ বছরে নদীটি প্রায় ২ কিরো মিটার দক্ষিন দিকদিয়ে প্রবাহমান। এর ফলে সৃষ্টি হয়েছে অসংখ্য ফসলের মাঠসহ আম বাগান।

স্থানীয় কৃষক আশরাফুদৌলা, নাবেক ইউপি সদস্য সানিউল মালিতা, আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম, মহিদুল ইসলাম, আমির আলী ও নাশির উদ্দিনসহ অনেকেই জানান, এলাকার কতিপয় প্রভাবশালীকে সাথে নিয়ে পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ও রাজশাহী জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মেরজাজুল ইসলাম (মেরাজ) সম্প্রতি কৃষি জমি ক্ষতি করে অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিল। এভাবে বালি উত্তোলনের ফলে এক দিকে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ অপর দিকে কৃষকরা ধারণা করছেন, সামনের বর্ষা মৌসুমে সমস্ত ফসলী জমি নদী গর্ভে বিলিন হওয়ার। একই সাথে এলাকার ঘর-বাড়ি ও গাছপালা ভাঙ্গার ও আশঙ্কা করছেন তারা।

এ জন্য প্রতিকার চেয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় সাংসদ সদস্যের নিকট একটি অভিযোগ অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বৃহস্পতিবার দুপুরে সরেজমিন বাঘা থানা পুলিশকে সাথে করে ঘটনা স্থালে যান এবং বালু উত্তোলন বন্ধ করেদেন। একই সাথে আগামি এক দিনের মধ্যে ড্রেজার সহ পাইপ সরিয়ে ফেলারও নির্দেশ প্রদান করেন।

বাঘা পৌর কাউন্সিলর আলতাব হোসেন জানান, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের লক্ষী নগর পদ্মা নদী এবং কিশোরপুর নদী থেকে বালু উত্তোলনের ইজারা নিলেও বর্তমানে তিনি অবৈধ ভাবে পাকুড়িয়া এলাকার কামাল দিয়ার মৌজা থেকে বালু তুলে ছিলেন। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয় এবং প্রতিকার চেয়ে অভিযোগ করেন।

নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, বাঘার পদ্মায় জেলা প্রশাসক ও খনিজ মন্ত্রণালয় থেকে যে স্থানে বালু উত্তোলনের নির্দেশ রয়েছে সেই স্থানটির নাম রাজাপুর ইউনিয়নের লক্ষী নগর ও পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর। অথচ বালি উত্তোলন করা হচ্ছিল কালিদাসখালি এলাকার কামাল দিয়ার মৌজায়। এ কারণে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। একই সাথে পাইপসহ ড্রেজার সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের সাথে কথা বললে তিনি বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সহ ঘর-বাড়ী নির্মাণের ক্ষেত্রে বালির প্রয়োজন আছে। এলাকার সার্থে ইজারাকৃত স্থানে এই মূহুর্তে ভালো বালি না পাওয়ায় অন্য স্থানে তুলছিলাম। বাধা এসছে এখন থেকে বন্ধ রাখবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31