IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> ৩০নং ওয়ার্ডে আ.লীগের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

৩০নং ওয়ার্ডে আ.লীগের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৩০নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নজিরের মোড়ে ৩০নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সব সময় মানুষের পাশে থাকে। করোনাকালে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। শীত শুরুর পর থেকে সারা বাংলাদেশে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পাঠানো শীতবস্ত্র আমরা বিতরণ করছি।

মেয়র আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। সরকার নিজস্ব অর্থে পদ্মা সেতু সহ দেশে মেগা প্রজেক্ট বাস্তবায়ন সহ সার্বিক উন্নয়ন করছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীর সার্বিক উন্নয়ন কাজ চলমান আছে। রাজশাহীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্পায়ন ও কর্মসংস্থানের জন্য তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন। বিসিক শিল্পনগরী-২, চামড়া শিল্প পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শেষ হলে এখানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হতে চাকরিপ্রত্যাশীদের আহŸান জানান মেয়র।

৩০নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি রাব্বেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আরও বক্তব্য দেন, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হক পিন্টু, কার্যনিবাহী সদস্য জহির উদ্দিন তেতু, আলেমুল হাসান সজল, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ৩০নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31