IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> রাজশাহীতে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীতে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রোববার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক এলাকার করোনা টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি মেয়র লিটন। রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে কনস্টেবল ফিরোজ কবির ১ম টিকা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আজকে সারা বাংলাদেশব্যাপী করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ প্রতিক্ষিত ও কাঙ্খিত এ দিনটি আমাদের সামনে উপস্থিত হয়েছে। করোনা নিয়ে যে উদ্বিগ্নতা ছিল, তা দরীভূত হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান সচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সুযোগ্য নেতৃত্বে আমরা করোনা পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করছি। প্রথম দিকেই করোনার ভ্যাকসিনও পেয়েছি।

মেয়র আরো বলেন, ভ্যাকসিন প্রদানের অগ্রাধিকার তালিকা করা হয়েছে। সরকার পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রেখেছে। ভ্যাকসিন প্রদানে কোনও অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে না। সরকার বিনামূল্যে নাগরিককে ভ্যাকসিন প্রদান করছে। সরকারের মহতি এ উদ্যোগীর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

মেয়র আরো বলেন, প্রথম দিকে করোনার ভ্যাকসিন নিয়ে নানা অপপ্রচার হয়েছে। এখন সম্মুখসারীর ব্যক্তিদের ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে সেটি কেটে যাবে। দিন যত যাবে, মানুষের মধ্যে ভ্যাকসিন গ্রহণের আগ্রহও তত বেশি বৃদ্ধি পাবে। সিটি কর্পোরেশন এলাকার মানুষের জন্য প্রায় ৩১ হাজার ডোজ ভ্যাকসিন মজুদ রয়েছে। প্রয়োজনে আরো ভ্যাকসিন সরকারের কাছ থেকে সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার উন্নত দেশের ন্যায় ভ্যাকসিন দেয়ার সুযোগ সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে। ভ্যাকসিন সম্পর্কে ভয়ভীতি দুর করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম। আরো বক্তব্য দেন, রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

এসময় আরএমপি‘র উপ পুলিশ কমিশনার (সদর) রাশীদুল হাসান, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় তিনটি কোভিড-১৯ টিকাদান কেন্দ্র করা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল এবং সিএমএইচ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31