IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ১৫ ফেব্রুয়ারির মধ্যে বাড়ছে অটোরিকশার ভাড়া

১৫ ফেব্রুয়ারির মধ্যে বাড়ছে অটোরিকশার ভাড়া

ধূমকেতু প্রতিবেদক : অঘোষিত ধর্মঘটে গিয়ে ভাড়া বাড়ানোর দাবি আদায় করলেন রাজশাহী নগরীর ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা। রোববার সকাল থেকে তারা ধর্মঘট শুরু করেন। দুপুরে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তাদের আশ্বস্ত করেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত ভাড়ার ঘোষণা দেয়া হবে।

এরপর চালকেরা অটোরিকশা চালানো শুরু করেন। এর আগে সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে তারা এসে নগর ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে একটিও অটোরিকশা চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

রাজশাহীতে অটোরিকশার লাইসেন্স দিয়ে থাকে সিটি করপোরেশন। রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতি সম্মেলন করে ১ জানুয়ারি থেকে ভাড়া বাড়ানোর ঘোষণা দেয়। সেদিন জানানো হয়, এখন শহরে দুই রঙের অটোরিকশা দুই শিফটে চলাচল করে। অর্ধেক সময় অটোরিকশা চালানোর কারণে চালকদের আয় কমেছে। তাই ভাড়া বাড়াতে হচ্ছে।

সে অনুযায়ী বছরের প্রথম দিন থেকে প্রতিটি রুটে আগের ভাড়ার সঙ্গে বাড়তি তিন টাকা আদায় শুরু করেন চালকেরা। কিন্তু সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই এই ভাড়া আদায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ৭ জানুয়ারি বিষয়টি নিয়ে সিটি মেয়র ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির নেতাদের সঙ্গে বসেন। তিনি ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়তি ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত দেন।

৩১ জানুয়ারি পার হলেও এ নিয়ে নতুন সিদ্ধান্ত না আসায় চালকেরা রোববার বিক্ষোভ শুরু করেন নগর ভবনের সামনে। দুপুরে মেয়র খায়রুজ্জামান লিটন বিক্ষোভকারীদের সামনে যান। তারা ‘জয় বাংলা’ বলে শ্লোগান দিতে থাকেন। মেয়র খায়রুজ্জামান লিটন চালকদের উদ্দেশ্যে বলেন, অটোরিকশা চালকদের নেতাদের সঙ্গে বসে এ বিষয়ে দ্রুতই তিনি সিদ্ধান্ত দেবেন। তখন চালকেরা সবাই বলেন, তাদের কোন নেতা নেই। এখানেই মেয়রকে ঘোষণা দিতে হবে।

মেয়র তখন বলেন, ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির নেতাদের প্রতি আস্থা না থাকলে বিক্ষোভকারীদের মধ্য থেকেই যেন তার দপ্তরে পাঁচজনকে পাঠানো হয়। তিনি তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু চালকেরা এতে রাজি হননি। তারা বলেন, এখনই এ ব্যাপারে ঘোষণা দিতে হবে। তাদের কোন নেতা নেই, কাউকে নেতা বানিয়ে পাঠাতেও চান না।

চালকদের এমন সিদ্ধান্তে মেয়র হাসেন। এরপর তিনি পাশে থাকা প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর সঙ্গে পরামর্শ করেন। এরপর ঘোষণা দেন, আলাপ-আলোচনা করে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই তিনি অটোরিকশার বাড়তি ভাড়া নির্ধারণ করে ঘোষণা দেবেন। চালকেরা মেয়রের এ কথা মেনে নেন। তারা আবারও ‘জয় বাংলা’ শ্লোগান দিতে থাকেন। এরপর তারা বিক্ষোভ তুলে নিয়ে অটোরিকশায় গিয়ে বসেন। শহরে আবারও অটোরিকশা চলাচল শুরু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31