IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> বিএ পাস কোর্সে দেশসেরা বাগমারায় রক্সিমাকে সংবর্ধনা

বিএ পাস কোর্সে দেশসেরা বাগমারায় রক্সিমাকে সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত ২০১৭ সালের বিএ (পাস কোর্স) পরীক্ষায় দেশ সেরা কৃতি শিক্ষার্থী রক্সিমা খাতুন ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড (স্বর্ণ পদক) পাওয়াতে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের পক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে বুধবার বিকেলে জুম অ্যাপসের মাধ্যমে ভিসি তাঁর নাম ঘোষণা করেন।

এ উপলক্ষে বিকেলে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এক ভাচ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ এরশাদ আলী।

অতিথি থেকে বক্তব্য দেন, উপাধ্যক্ষ আব্দুস সোবহান, শিক্ষক শহিদুল ইসলাম হেনা, ফরমান আলী, মকলেছুর রহমান মুকুল, রিনা খাতুন, শরিফা খাতুন, আফরোজা খানম রুপা, মেজবাহুল হক, রফিকুল ইসলাম, কামরুন্নাহার প্রমুখ। শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণ পদক, সনদ ও কলেজ থেকে ক্রেস্ট রক্সিমা খাতুনের হাতে তুলে দেওয়া হয়।

এর আগে জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংযুক্ত হন শিক্ষামন্ত্রী দীপু মনি। জাবির উপাচার্য হারুন-অর-রশিদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ। জাতীয় বিশ্ববিদ্যালয় এবারই প্রথম ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড (স্বর্ণ পদক) চালু করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফলা করা ৩০জন শিক্ষার্থী প্রথমবারের মতো এই পদক দেওয়া হয়। এর মধ্যে পাসকোর্সের চারজনকে এই পদক দেওয়া হয়। এর মধ্যে রক্সিমা খাতুনও রয়েছেন।

গত ২০১৭ সালের বিএ (পাস কোর্স) থেকে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী রক্সিমা খাতুন প্রথম স্থান অর্জন করেছেন। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার নানসোর গ্রামের কৃষক রিয়াজ উদ্দিনের মেয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31