ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সারাদেশে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বাঘা স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিয়েছেন আড়ানী পৌর সভার সফল মেয়র ও আওয়ামী লীগ নেতা মুক্তার আলী। এ সময় তাঁর সাথে পৌর সভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরাও টিকা নেন।
তথ্য মতে, গত রোববার বাঘা উপজেলায় প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস রোধে টিকা নেয়ার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম। এর পর থেকে প্রতিদিনই কম-বেশি মানুষ টিকা নিচ্ছেন।
এদিক থেকে বৃহস্পতিবার সকালে টিকা নিয়েছেন আড়ানী পৌর সভার সফল মেয়র ও আওয়ামী লীগ নেতা মুক্তার আলী। তিনি টিকা নেয়ার পর স্থানীয় সাংবাদিকদের কাছে পাশ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশের উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী ও সুযোগ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আকতারুজ্জামান জানান, রেজিস্ট্রেশনের ভিত্তিতে সরকারি নির্দেশনা মাফিক কাজে ফ্রন্ট লাইনাররা আগে টিকা পাবেন। এর মধ্যে চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিক অগ্রাধিকার পাবেন।
তিনি বলেন, এ উপজেলায় মোট ১ হাজার ২৭৭ ভার্চুয়াল টিকা পেয়েছি। সেই সিহেবে প্রথম ও দ্বিতীয় ড্রোজ টিকা দেয়া হবে ৬ হাজার ৩৮৫ জনকে।


