IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা, কাউন্সিলরসহ আটক ৩

রাজশাহীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা, কাউন্সিলরসহ আটক ৩

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভায় গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের মা আত্মহত্যা করেছেন। ঐ গৃহবধুর নাম সখিনা বেগম (৩৫)। বাড়ি কাঁকনহাট পৌরসভার ১নং ওয়ার্ডের ঘিয়াপুকর গ্রামে। স্বামী কামাল হোসেন কুরিয়ার সার্ভিসে চাকরী করেন বলে জানা গেছে।

কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, গৃহবধু সখিনার স্বামী চাকরীর সুবাদে চট্টগ্রামে থাকেন। এই সুযোগে একই গ্রামের আতাউর রহমানের ছেলে মফিজুল বুধবার রাতে সখিনার ঘরে প্রবেশ করে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হলে প্রতিবেশী আকবর ও মেরাজুল দেখে তাকে ধরে নিয়ে পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান বিশুর নিকট সোদর্প করেন। কিন্তু কাউন্সিলর বিশু রাতেই মফিজুলকে ছেড়ে দেন। এই ঘটনায় গৃহবধু সখিনা বেগম রাতের কোন এক সময় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন বলে জানান ইনচার্জ।

ইনচার্জ আরও বলেন, তারা খবর পেয়ে বৃহস্পতিবার লাশ উদ্ধার করেন। সখিনার বাবার বাড়ি গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়নের ঝালপুকুর গ্রামে। তিনি দুই সন্তানের জননী। এই ঘটনায় ১নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান বিশু, একই ওয়ার্ডের ঘিয়াপুকুর গ্রামের আকবর আলী ও মেরাজুলকে ৫৪ ধারায় আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। সখিনার স্বামী আসলে মামলা করা হবে। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31