IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> রাজশাহী >> স্বচ্ছলতা এসোসিয়েশনের বিশ্ব শিশু ক্যান্সার দিবস পালন

স্বচ্ছলতা এসোসিয়েশনের বিশ্ব শিশু ক্যান্সার দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : বিশ্ব শিশু ক্যান্সার দিবস-২০২১ উপলক্ষে স্বচ্ছলতা এসোসিয়েশন এর আয়োজনে শিশু ক্যান্সার প্রতিরোধে ও স্বেচ্ছায় রক্তদান সচেতনতা মূলক কর্মশালা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট এর সহযোগীতায় ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত আনুষ্ঠানিকতায় সম্মানিত প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট এর ভাইস চেয়ারম্যান জনাব রেজাউল করিম।

স্বচ্ছলতা এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অর্পন দত্ত রাতুল ও আফরাজ সোয়াদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান আয়োজক এবং প্রশিক্ষক বক্তা সালমান ফার্সী। এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ও তত্বাবধায়ক নাজমুস সাকিব সহ কেন্দ্রীয় কমিটির ইভেন্ট চেয়ার প্রেসিডেন্ট আব্দুল্লা আল খাবীর,দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সহ অর্থ সম্পাদক তাসনীম ওয়াহিদ, মিফতাহুল সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

দিনব্যাপী উক্ত ক্যাম্পেইনে স্বচ্ছলতা এসোসিয়েশন এর উদ্যোগে প্রায় শতাধিক হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করে রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ার দল এবং আল আবরার একাডেমি তথা স্বচ্ছলতা এসোসিয়েশন এর শিক্ষকবৃন্দ ভলেন্টিয়ার গণ স্বেচ্ছায় রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকে রক্ত ডোনেট করেন।

উক্ত কর্মশালায় শিশু ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারে সচেতনতা মূলক তথ্য উপস্থাপন করা হয় এবং স্বেচ্ছায় রক্ত দানের মাধ্যমে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সকল কে আহবান করা হয়।

“রক্ত দিন,জীবন বাঁচান” এই স্লোগানকে কেন্দ্র করে দিনব্যাপী আয়োজনে স্বচ্ছলতা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সালমান ফার্সী ও উক্ত কর্মশালার প্রশিক্ষক বলেন,” যে কোন অবস্থায় যাতে আমরা রক্ত দিয়ে মানুষেমানুষের পাশে দাড়াতে পারি এটাই স্বচ্ছলতা এসোসিয়েশন এর সার্থকতা। রেড ক্রিসেন্ট কে কৃতজ্ঞতা জানিয়ে শিশু ক্যান্সার প্রতিরোধে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের মতো উদ্যোগী দের এগিয়ে আসতে হবে”।

সাংগঠনিক সম্পাদক ও তত্বাবধায়ক নাজমুস সাকিব তাট বক্তব্যে বলেন,” আমরা সর্বদা অসহায় মানুষের পাশে এবং রক্ত দানে সচেতনতা তিনি উল্লেখ করেন”।

অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল করিম তার মূল্যবান বক্তব্যে বলেন,”স্বচ্ছলতার মতো এরকম রক্তদান সচেতনতা মূলক ওয়ার্কসপ এখন সমাজের দায়, যা করতে হবে। এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সদা তাদের পাশে”।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31