ধূমকেতু প্রতিবেদক : মহানগরীর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরহাদ আজিজ বাপ্পির সহধর্মিনী মেরিনা ফরহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মেয়র।
মেরিনা ফরহাদ দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। বাদ আসর মনিবাজারে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উক্ত জানাযা নামাজে অংশগ্রহণ করেন।


