IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পুঠিয়ায় ভবনের ডাস্ট আর নিন্মমানের ইটে তৈরি হচ্ছে সড়ক

পুঠিয়ায় ভবনের ডাস্ট আর নিন্মমানের ইটে তৈরি হচ্ছে সড়ক

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ভবনের ডাস্ট ও তিন নং ইটের খোয়ার মিশ্রণে তৈরি হচ্ছে সড়ক পূণঃনির্মাণ কাজ। এলাকাবাসীরা অভিযোগ তুলে বলেন, স্থানীয় প্রকৌশল অফিসকে ম্যানেজ করে রাস্তার কাজে অতিনিন্মমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে উপজেলার ঢাকা-রাজশাহী মহসড়কের ঝলমলিয়া কোল্ডষ্টোরের পশ্চিম পাশে ও সেনভাগ নামক স্থানে প্রায় দু’কিলোমিটার রাস্তার পূর্ণনির্মাণ কাজ বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা এলজিইডির অধিনে দু’স্থানে নতুন কার্পেটিং করতে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৭১ লাখ টাকা। আর সড়ক নির্মাণ কাজটি করছেন রাজশাহীর ঠিকাদারী প্রতিষ্ঠান রোকেয়া ট্রেডার্স।

কানাইপাড়া গ্রামে মিজানুর রহমান সবুজ বলেন, গত কয়েকদিন আগে থেকে এই রাস্তার পূণঃনির্মাণ কাজটি শুরু হয়। নিয়ম অনুসারে রাস্তার পুরোনো কাপেটিং ফেলে নতুন করে কাজ করা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান তা না করে অতিন্মিমানের ইট-খোয়া দিয়ে নামমাত্র কাজ করছেন। কোথাও খোয়ার পরিবর্তে পুরনো ভবনের ডাস্ট ফেলে তা বালু দিয়ে ঢেকে দিচ্ছে।

আজগর আলী নামের একজন পথচারী বলেন, ঠিকাদার উপজেলা প্রকৌশলী বিভাগের সাথে বিশেষ সমঝোতা করে এই রাস্তাটি অতিনিন্মমানের কাজ করছে। এরমধ্যে তিন নং ইটের খোয়ার সাথে ঝুনা প্রিকেট মিশিয়ে তা ব্যবহার করছেন। মহাসড়কের পাশে মাত্র ১০-১২ মিটার কাজে ভালো খোয়া দিলেও বাকি পুরো রাস্তা খুবই খারাপ করছে। তনি আরো বলেন, এ সকল অনিয়মের কারণে রাস্তাটি নির্মাণের বছর না ঘুরতেই পূর্বের অবস্থায় ফিরে আসে।

এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ মাসুম বলেন, আমাদের কাজে কোথাও কোনো খারাপ করা হচ্ছে না। তবে ওখানে একটি ইউড্রেন ছিল সেটা ভেঙ্গে রাস্তার কাজে ব্যবহার করা হয়েছে। আর এলাকাবাসীরা আমার কাজের বিষয়ে মিথ্যা কথা প্রচার করছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ওই রাস্তার কাজে অনিয়ম হচ্ছে এমন কোনো অভিযোগ এখনো পাইনি। তবে আমাদের একজন উপসহকারী প্রকৌশলী ওই কাজ দেখাশুনা করছেন। আমি বর্তমানে ছুটিতে আছি। আগামিকাল অফিসে এসে বিষয়টি সরেজমিনে দেখবো। আর ঠিকাদার যিনিই হোক না কেনো কাজে অনিয়ম পেলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031