IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> তানোর ইউএনও’র অফিস পিয়নের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

তানোর ইউএনও’র অফিস পিয়নের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তানোরে অফিস সহায়কের (পিয়ন) বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম নিজে বাদী গত বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামীর নাম আরিফ হোসেন (৩২)। তানোরে অফিস সহায়ক হিসাবে কর্মরত আছেন। এছাড়াও তিনি তানোর পৌর এলাকার রায়তান বড়শো মহল্লার মৃত মুক্তিযোদ্ধা রহিম মাস্টারের ছেলে। তবে এঘটনার পর আরিফ গাঁ ঢাকা দিয়েছেন।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস আগে আরিফ ওই নারীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এসুযোগে বাড়িতে প্রতিনিয়ত আসা যাওয়া শুরু হয় তার। সম্প্রতি গত ৫ সেপ্টেম্বর মদ খেয়ে ওই নারীর বাড়িতে যায়। ভিকটিমের স্বামী না থাকার সুযোগে আরিফ ওই নারীকে ধর্ষণের চেস্টা করে। এ সময় ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আরিফ কৌশলে পালিয়ে যায়।

তবে, পালিয়ে যেতে সক্ষম হলেও তার কাছে থাকা ইউএনও অফিসের এক গোছা চাবি ফেলে যায় আরিফ। ভিকটিম বিষয়টি ওই রাতেই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। পরদিন সকালে ওই চাবি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার উভয়পক্ষের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানি হয়। এতে আরিফের পক্ষ নিয়ে উল্টো ভিকটিমকে দোষারুপ করা হয়। ফলে ন্যায় বিচারের দাবিতে তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর মুকুলকে নিয়ে উপজেলা চেয়ারম্যানের নিকট বিস্তারিত জানানো হয়। চেয়ারম্যান আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

এবিষয়ে আরিফ জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। ওই নারীর স্বামী তার বন্ধু। সেই সূত্রে ওই বাড়িতে মাঝে মধ্যে যান তিনি। বেশ কিছুদিন আগে টাকা ধার নেয়। সেই টাকা ফেরৎ দেবার কথা বলে তাকে বাড়িতে ডেকে ফাঁসানো হয় বলে কৌশলে এড়িয়ে গেছেন আরিফ। ভিকটিম ওই নারী জানান, আরিফের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না। এমনিতেই মাঝে মধ্যে তার বাড়িতে আসতো। ঘটনার দিন রাতে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ফলে বিষয়টি নিয়ে থানায় মামলা করা হয়েছে।

এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে আরিফের বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31