IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার
Home >> রাজশাহী >> আরটিজেএ’র সভাপতি শ্যামল, সম্পাদক জনি

আরটিজেএ’র সভাপতি শ্যামল, সম্পাদক জনি

ধূমকেতু প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে দুপুর ২টা পর্যন্ত। নগরীর বরেন্দ্র কলেজে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম ফলাফল ঘোষণা করেন ।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহনা টেলিভিশনের রিপোর্টার মেহেদী হাসান শ্যামল বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার মাইনুল হাসান জনি।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন আরটিভি সাংবাদিক আমির ফয়সাল, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একাত্তার টিভি ক্যামেরাম্যান মেহেদী হাসান , অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল এবং নির্বাহী সদস্য পদে দ্বিপ্তটিভির রফিকুল ইসলাম ও গাজিটিভির রবিউল ইসলাম খোকন বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য যে, এই নির্বাচনে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের মোট ৪০ জন ভোটার ছিলেন আর ভোট দেন ৩৮ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ সভাপতি পদে ২ জন, যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক সোনারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও দৈনিক প্রথম আলোর সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ দায়িত্ব পালন করেন । আর নির্বাচনের সকল প্রকার সাচিবিক দায়িত্ব পালন করেছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শ ম সাজু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31