IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ভরণ-পোষণ না দেওয়ায় বাঘায় ছেলের বিরুদ্ধে মামলা

ভরণ-পোষণ না দেওয়ায় বাঘায় ছেলের বিরুদ্ধে মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : মা হচ্ছেন একজন নারী, যিনি গর্ভধারণ থেকে শুরু করে সন্তানের মৃত্যুর আগ পর্যন্ত সকল দায়িত্ব পালন করে থাকেন। এ জন্য কোন-কিছুর সাথে মাকে তুলনা করা যায়না। মরমি শিল্পী ফকির আলমঙ্গীর গেয়েছেন “ মা’এর একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম-পাপষ বানাইলে ঋণের শোধ হবে না….।’’ অথচ এই মা’কে কালের বিবর্তনে অনেকেই কষ্ট দিয়ে যাচ্ছেন। এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে রাজশাহী বাঘায়।

এখানে এক ছেলে তার মাকে ভরণ পোষন তো দেনই-না। উপরন্ত জমি লিখে না দেওয়ায় মাকে বেধড়ক মারপিট করে আহত করেছেন। ফলে শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে ঐ মা’ তার ছেলে মানিক উদ্দিন (৩৫) এর নামে বৃহস্পতিবার ভরণ পোষন আইনে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আর এ অভিযোগ পেয়ে ঐ ছেলেকে তাৎক্ষনাত আটক করেছে পুলিশ।

অভিযোগে জানা গেছে, উপজেলার চক বাউসা এলাকার প্রয়াত মোমিন উদ্দিনের স্ত্রী হাওয়া বেগম (৬৫) পনেরো বছর পূর্বে তার স্বামীকে হারিয়েছেন। স্বামী মৃত্যুর সময় দুই ছেলে এবং দুই মেয়েসহ ২ একর পয়েন্ট ৭৩ শতাংশ জমি রেখে যান। পরবর্তীতে মেয়ে দুইটার বিয়ে দেয়া হয়। বর্তমানে এই জমি জোরপুর্বক ভোগ দখল করছেন তার বড় ছেলে মানিক।

অভিযোগ রয়েছে, মানিক ঐ সম্পত্তি তার মায়ের নিকট হতে লিখে নিতে চান। কিন্তু মা’ এ শর্তে রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাঁকে মারপিট করে মানিক। নিরুপায় হয়ে তার মা মেয়ে-জামাইকে সাথে করে বাঘা থানায় ভরণ পোষণ আইনে তার ছেলের নামে একটি মামলা দায়ের করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, বৃদ্ধ-পিতা মাতাকে দেখভাল না করে জোরপূর্ব জমি লিখে নিতে চাওয়াটা মারাত্মক অন্যায়। এ বিষয়ে ভরণ পোষণ আইনে বাঘা থানায় একটি মামলা নেয়াসহ আসামী আটক করা হয়েছে। শুক্রবার সকালে আটক আসামী মানিককে জেল হাজতে প্রেরণ করা হবে। এ ধরণের মামলা এ থানায় প্রথম লিপিবদ্ধ হলো বলেও ওসি উল্লেখ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31