IMG-LOGO

বৃহস্পতিবার, ১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> রাজশাহী >> লিড নিউজ >> দেড়শো কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ কাজের উদ্বোধন

দেড়শো কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী হাউজিং এস্টেটের সেক্টর নং-১ এর উপশহর নিউ মার্কেট এরিয়ায় প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫তলা বিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ার এর নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, ২৫ তলা বিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ার উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ উচুঁ ভবন হবে। ভবনটি দেখতে হবে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। ৬তলা পর্যন্ত হবে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং এর উপরে হবে আবাসিক। নিচতলায় থাকবে গ্রিনজোন। ভবনটিতে ৪০ হাজার স্কয়ার ফিট জায়গায় মসজিদ হবে, যেখানে একসাথে আড়াই হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। বঙ্গবন্ধু টাওয়ার রাজশাহীকে সারাদেশে নতুন করে পরিচয় করিয়ে দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম। তিনি বলেন, দৃষ্টিনন্দন করে বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ করা হবে। যা হবে উত্তরাঞ্চলের সর্বোচ্চ উচুঁ ভবন। যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মিত ভবনে আসলে যে কেউ যাতে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে, সেই ব্যবস্থা রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহী সার্কেলের নির্বাহী প্রকৌশলী, কাওসার মোর্শেদ, উপ বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৪ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগ সভাপতি দরবেশ আলী চিশতি, সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ কাজ তত্ত্বাবধায়ন করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রায় ৬.১৫ বিঘা জমির উপরে নির্মিতব্য বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। ২৫তলা টাওয়ারের ২২ তলা মাটির উপরে দৃশ্যমান হবে, বাকি তিন তলা গ্রাউন্ড ফ্লোরে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930