IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> দুর্গাপুরে পানবরজ নিয়ে সংঘর্ষে নিহত ১

দুর্গাপুরে পানবরজ নিয়ে সংঘর্ষে নিহত ১

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মাহাবুর রহমান (৩৮) সে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের আজাদ আলীর পুত্র । শনিবার সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানবরজ রয়েছে। ওই পানবরজের পাশেই তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন ওই পানবরজের ভাগ চান। এ নিয়েই সকালে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা উভয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, এ বিষয়ে অভিযোগ পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। যারা মারধর করেছেন তারা বাড়ি থেকে পালিয়েছেন বলে শুনলাম।

ওসি আরো জানান, নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের রাখা হয়েছে। এ নিয়ে হত্যা মামলা দায়ের করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31