ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : জাতির প্রেরণার উৎস ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু চত্বরে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে ৭ই মার্চ রোববার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুস্পস্তবক অর্পন শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিনি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব আলী মোল্লা, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী, রাজশাহী জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আ,ও,ন,ম নূরুল আলম হিরু মাষ্টার। উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা সাংবাদিক সমাজের আহ্বায়ক ও জাতীয় দৈনিক লাখো কন্ঠের দুর্গাপুর প্রতিনিধি মোবারক হোসেন শিশির, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারেনটেনডেন্ট।
পরে দুপুর ২টায় উপজেলা হলরুমে তৃতীয় শ্রেনী হতে ৮ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের ওপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।


