ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বেসরকারী উন্নয়ন সংস্থা কল্পনা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার ১৫তম প্রতিষ্ঠাবাষির্কীতে মিলন মেলার আয়োজন করে। বুধবার নগরীর শহীদ কামরুজ্জামান পার্কে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি অনুষ্ঠানে র্যাফেল ড্র এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তারা। পুরস্কার বিতরণী অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন অত্র সংস্থার সাধারণ সম্পাদক সালমান আরিফ। স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার আসিকুজ্জামান, রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সংরক্ষিত নারী আসন জোন-২ এর কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রোটারী ক্লাব অব পদ্মার সভাপতি মান্নান খান, মার্কেন্টাইল ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন, উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান মিজানুর রহমান এবং যুব উন্নয়ন ও কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির ডিরেক্টর গোলজার হোসেনসহ প্রতিবন্ধি ব্যক্তি, শিশু ও তাদের অভিভাবকগণ।


