ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালের ইমেরিটাস প্রফেসর অরুণ কুমার বসাকের লেখা নতুন বই বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বইটিতে আলোচনা করা হয়েছে,উচ্ছ শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন অনুষদের গবেষণা, রাজশাহী কলেজর সেকাল একাল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, প্রশ্ন পত্র ফাঁস ইত্যাদি ভূমিকা নিয়ে।
অধ্যাপক ড.সনৎকুমার সাহার সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী দুই আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা মানবতা এই তিনটি জিনিস সংকটে থাকলে সবকিছু সংকটে থাকবে।আমরা যতই দেশকে ইউরোপ আমেরিকার সাথে তুলনা করিনা কেন শিক্ষা ও বিজ্ঞান সম্মত জ্ঞান অর্জন না করলে দেশ ইউরোপ আমেরিকার মতো হওয়া সম্ভব নয়।
সাইদুর রহমান খান বলেন, মানবতা যদি না থাকে তবে শিক্ষা দিয়ে কি হবে,পত্রিকায় প্রায়ই আসে সন্তান বাবা মাকে খুন করছে,বড় ছোট সম্মান বোধ হারিয়ে যাচ্ছে।তাই মানবতাবোধ কে গুরুত্ব দেওয়া অত্যাবশ্যক।
হাসান আজিজুল হক বলেন, বসাকের বইটি জ্ঞান ভান্ডারের মতো, এটিকে বারবার পড়তে হবে।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সাইদুর রহমান খান, রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, অধ্যাপক সুশান্ত কুমার দাস, আব্দুল ওয়াদুদ দারা, মো. মনোয়ারুল হক প্রমূখ।


