IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় পুকুর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

বাগমারায় পুকুর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় একটি পুরাতন পুকুর সস্কারের সময় ৩ ফুট লম্বা ৬০ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ৮টায় উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুককোলা গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডি) এর একটি পুকুর পুনঃখনন প্রকল্পের আওতায় ভেকু মেশিন দিয়ে মাটি সরিয়ে নেয়ার সময় ওই বিষ্ণুমূর্তির সন্ধান মেলে।

জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে উপজেলায় পতিত হয়ে পড়া বিভিন্ন সরকারী পুকুর খনন কাজ অব্যাহ রেখেছে। এই ধারাবাহিকতায় ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার নয়ন নামে এক ঠিকাদার বজরুককোলা গ্রামে পুকুর খনন সংস্কারের দায়িত্ব নেয়। এক সপ্তাহ ধরে ভেকু মেশিন দিয়ে ওই পুকুরের খনন কাজ চলছিল। গত মঙ্গলবার দিন ভর ভেকু মেশিন দিয়ে পুকুরের মাটি কাটার শেষ সময়ে রাত ৮টার দিকে মাটির বদলে উঠে আসে বিশাল আকৃর্তির কোন কিছু। বিষয়টি না জেনে চালক অন্যদের ডাকাডাকি শুরু করেন। এতে পুকুরের ধারে থাকা স্থানীয় কয়েকজন লোক এসে মূর্তিটি দেখতে পায়। এটিকে তারা বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন। এ নিয়ে ওই এলাকায় হইচই পড়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রাত ১০টার দিকে গিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নেয়।

এব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এটি তিন ফুট লম্বা ও ৬০ কেজি ওজন এটি প্রতœতত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31