IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত

পুঠিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় টুম্পা খাতুন (২৮) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীসহ অপর এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।

নিহত টুম্পা খাতুন উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শ্যামার স্ত্রী। শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন নিহতের স্বামী মোহাম্মদ শ্যামা ও বিড়ালদহ টোনাপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে সাব্বির হোসেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দু’টি মোটরসাইকেল পাশাপাশি চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় ওই গৃহবধূ সড়কের মধ্যে ছিটকে পড়ে যায়। আর পেছন থেকে আসা নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়। এ ঘটনায় আহত দু’মোটরসাইকেল চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূ তার স্বামীর বাইকে চড়ে একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল। পথে ঝলমলিয়া তেল পাম্পের নিকট দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয় এবং আরো দু’জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31