IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাসিকের উদ্যোগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

রাসিকের উদ্যোগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদ্যাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৭টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর র‌্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ৭টায় নগর ভবনে শুরুতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কাউন্সিলরবৃন্দ। এরপর কাউন্সিলরব, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণের বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সহ জাতীয় চার নেতা ও দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর নগর ভবন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দড়িখরবনা মোড় হয়ে মহিলা কলেজের সামনে দিয়ে মালোপাড়া হয়ে সোনাদিঘির পাশ দিয়ে লোকনাথ স্কুলের সামনে হয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর শহীদ মিনারে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন কাউন্সিলরবৃন্দ। এ সময় কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মসূচিতে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, পুষ্পস্তবক অর্পণ উপ-কমিটির আহŸায়ক ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিল আয়েশা খাতুন, মুসলিমা বেগম বেলী, মাজেদা বেগম, উম্মে সালমা, নাদিরা বেগম, লাইলি বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষারসহ বিভিন্ন শাখা প্রধান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমির আহম্মেদ মামুন সহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসের কর্মসূচির মধ্যে আরো আছে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন সহ ওয়ার্ড কার্যালসমূহে জাতীয় পতাকা উত্তোলন, বাদ জুম্মা সোনাদিঘি জামে মসজিদ সহ ওয়ার্ডের প্রত্যেক মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত সহ দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া এবং সুবিধাজনক সময়ে অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা, বিকেল ৪টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার একাদশ বনাম মেয়র একাদশ প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি, নগর ভবনসহ বিভিন্ন স্থাপনা, সড়কদ্বীপ সমূহ ও মহাসড়কের প্রধান গেটগুলো আলোকায়ন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31