IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : শুক্রবার ২৬ মার্চ “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” ২০২১। দিবসটি যথাযোগ্য মর্যাদায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স¥রণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

এরপর মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদদের সমাধিস্থলে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯.৩০ টায় রুয়েট লাইব্রেরী প্রাঙ্গনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে বৃক্ষরোপন করেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

সকাল ৯.৪০ টায় শারীরিক শিক্ষা বিভাগের খেলার মাঠে স্বাধীনতার সুবর্নজয়ন্তি উপলক্ষে ফেস্টুন উড়ান রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ। সকাল ৯.৪৫ টায় শারীরিক শিক্ষা বিভাগে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারীদের অংশগ্রহণে যথাক্রমে হাড়ি ভাঙ্গা, গোলবার টার্গেট ও বল নিক্ষেপ খেলাধুলা প্রতিযোগিতার উদ্বোধন করেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ। এরপর সকাল ১১.০০ টায় “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপত্বি করেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর ড. রবিউল আওয়াল।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ। এছাড়াও আরো বক্তব্য রাখেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন, ইসিই অনুষদের ডীন প্রফেসর ড. জহুরুল ইসলাম সরকার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া জসলুল সাদত, রুয়েট অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি রোকনুজ্জামান, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় এবং কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন, পুরকৌশল বিভাগের আব্দুল আলীম, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ ড. আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ আবু সাঈদ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ সহ বিভাগীয় প্রধান, শাখা প্রধান, হল প্রভোস্টবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশিদ।

আলোচনা সভা শেষে খেলাধুলা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। বাদ জুম্মা রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31