ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনার একমাত্র আসামি হানিফ বাসের ড্রাইভার আব্দুর রহিম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস হতে বেলা ২ টায় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করেছে কাটাখালি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রহিম হানিফ পরিবহনের ঢাকা মেট্রো ব-১৫-৩৮১০ নম্বর বাসের চালক।
উল্লেখ্য, শুক্রবার দুপুর ১.৪০ মিনিটে কাটাখালী থানার সামনে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় এক কন্যা শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।


