IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> মাদকের সাথে জড়িতদের কঠোর হুশিয়ারী ডিআইজির

মাদকের সাথে জড়িতদের কঠোর হুশিয়ারী ডিআইজির

ধূমকেতু প্রতিবেদক : কোন পুলিশ সদস্য যদি মাদক ব্যবসায়ীদের সহযোগিতা এবং মাদক সেবন করেন, তা যদি প্রমাণিত হয় তাহলে সেই পুশি সদস্যর চাকরী থাকবেনা। মাদক নিয়ে কোন প্রকার আপস নয়। এছাড়াও কাউকে মাদক দিয়ে ফাঁসিয়ে অর্থ আদায় এবং মিথ্যা মামলা করে হয়রানী করলে সে পুলিশ বাহিণীতে থাকতে পারবেনা।

এমন মন্তব্য করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন। রাজশাহীতে যোগ দেয়া উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, পুলিশ বাহিনীর একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এক্ষেত্রে সমাজের জনগণকে এগিয়ে আসতে হবে। সাংবাদিক পুলিশ একই সূত্রে গাঁথা। সংবাদিক না থাকলে কোন কাজই দেশের জনগনের সামনে আসবেনা।

ডিআইজি আবদুল বাতেন Ÿলেন, বিগত স্থানে তিনি স্থানীয় সংবাদ পত্রের প্রকাশিত প্রতিবেদন দেখে কোন প্রকার দরখাস্ত কিংবা আবেদন ছাড়াই পদক্ষেপ গ্রহন করতেন। এখানেও এর ব্যতিক্রম হবেনা। সেজন্য সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। সেইসাথে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ডিআইজি।

তিনি বলেন, পুলিশ সদস্য কোন অন্যায় করে ছাড় পাবে না। সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা দেয়া হবে। সংশ্লিষ্ট ইউনিট যদি ব্যবস্থা না নেয় তাহলে রেঞ্জ ডিআইজিকে জানালে ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা করতে তার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও অনলাইন পোর্টালের সম্পাদক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন সোমবার রাজশাহী রেঞ্জের দায়িত্ব নেন। মঙ্গলবার সকালে নিজের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31