IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ‘যে কোন ভাবে মাদক নিয়ন্ত্রণ করা হবে’

‘যে কোন ভাবে মাদক নিয়ন্ত্রণ করা হবে’

ধূমকেতু প্রতিবেদক : ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এই স্লোগান নিয়ে আজ বুধবার বেলা ১১টায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত পবার কর্ণহার থানার আয়োজনে এবং অত্র থানা প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুলিশকে জনগনের বন্ধু হিসেবে কাজ করতে হবে।

এই বঙ্গের সন্তান উল্লেখ করে তিনি আরো বলেন, রাজশাহী মেট্রোপলিটন এলাকায় কোনভাবেই মাদক তৈরী, বিক্রি এবং সেবন করতে দেয়া হবেনা। সকল প্রকার মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষনা করেন। সেইসাথে পুলিশকে নিষ্ঠা এবং সততার সাথে এই যুদ্ধ করার নির্দেশ দেন তিনি।

কমিশনার আরো বলেন, পায়ে হেটে বাড়ির পাশে বিট পুলিশিং কার্যালয়ে যাওয়া যাবে এবং অনায়াসে পুলিশি সেবা নিতে পারবে জনগণ।

তিনি বলেন, বিট পুলিশিং মূল কাজ হচ্ছে জনগণকে বাড়ির পাশে থেকে সেবা প্রদান। বিভিন্ন অভিযোগ সুন্দর ও সুষ্ঠুভাবে নিস্পত্তি করা। এরফলে জনগণকে আর থানায় যেতে হবেনা। বিট পুলিশিং কার্যালয় থেকে অফিসারগণ জনগণের কথা শুনবেন এবং কোন অভিযোগ থাকলে তার গ্রহণ পূর্বক জনপ্রতিনিধি ও বিট পুলিশিং এর সদস্যদের সাথে নিয়ে নিস্পত্তি করবেন বলে জানান প্রধান অতিথি।

এই সকল অভিযোগ রেজিষ্টারে লিপিবদ্ধ করে রাখবেন অফিসারগণ। কার্যালয়ে সমাধান না হলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন। কর্তৃপক্ষ সে গুলো সমাধান করবেন। তবে বড় ধরনের মামলা হলে গুলো আদালত সমাধান করবেন। তিনি সকলকে এই কাজে সহযোগিতা এবং মাদক থেকে বিরত থাকার আহবান জানান। সেইসাথে উপস্থিত জনগণকে জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

কর্ণহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার আরিফিন জুয়েল, অতিরিক্ত পুলিশ কমিশনার ডি এম হাসিবুল বেনজীর ও কাশিয়াডাঙ্গা জোনের এসিস্টেন্ট পুলিশ কমিশনার উৎপল কমুমার চৌধুরী।

এছাড়াও পুলিশের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও অত্র থাকার অন্তর্গক আটটি বিট পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ