ধূমকেতু প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-২০ ক্রিকেট নিয়ে অনলাইনে জুয়া খেলার সময় ৮ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
এরআগে গত শুক্রবাবর আইপএল উদ্বোধন হওয়ার পর বিভিন্ন পত্রিকায় আইপিএল খেলা নিয়ে জুয়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর সাইবার ক্রাইমের একটি টিম অনুসন্ধ্যান চালিয়ে গোয়েন্দা বিভাগকে তথ্য দিলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পর বুধবার মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুুস জানান, আইপিএল খেলা নিয়ে জুয়া খেলা সবচেয়ে জনপ্রিয়। এই জনপ্রিয় খেলাকে ঘিরে চলছে রমরমা জুয়া। সারাদেশে কিশোর থেকে শুরু করে বয়স্করাও জড়িয়ে পড়ছে এই অনলাইন জুয়ার নেশায়। করোনা ভাইরাসের কারনে মাঠে দর্শক সমাগম না থাকলেও ঘরে বা ক্লাবে বসছে রমরমা অনলাইন জুয়ার আসর। চায়ের দোকান থেকে শুরু করে দেশের অভিযাত এলাকায় অনলাইনে চলছে এই জুয়া। এমনকি মোবাইল ফোনে বেটিং সাইট এ্যাপস দিয়েও চলছে জুয়া। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জনকে জুয়া খেলা অবস্থায় আটক করে। যাদের আটক করা হজয়েছে তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় সম্ভান্ত পরিবারের কিশোর এবং যুবক।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, টেলিভিশনে স¤প্রচারিত হওয়া আইপিএল খেলা নিয়ে তারা অনেক রকম ভাবে জুয়া খেলছে। ম্যাচের ফলাফল যেমন কোন ওভারে কথা রান হবে? কোন বলার কত উইকেট পাবে? বা কোন ব্যাটসমান কত রান করবে? এমনকি কোন বলে কত রানা হবে? এসব নিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। পরিবারের অশান্তি তৈরি করছে ও বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পরছে। যার ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। বুধবার বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক গোয়েন্দা পুলিশের আটককৃতদের অভিভাবকগণের সাথে সরাসরি সচেতনতা ও দিকনির্দেশনামূলক কথা বলেন। পরবর্তীতে আটককৃতরা ভবিষ্যতে এরুপ কর্মকান্ডে জড়িত হবে না মর্মে মুচলেকা দিলে তাদেরকে তাদের স্ব-স্ব অভিভাবকদের নিকট হস্তান্তর করেন।


