ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে লকডাউন চলাকালে একটি ব্যতিক্রমী প্রতিবাদের ঘটনা ঘটেছে। প্রতিবাদ স্বরূপ রাস্তার ধারে নামাজ পড়তে দেখা যায় এই বৃদ্ধ মানুষটিকে। ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক সাড়ে ১১ টার দিকে রাজশাহী মহানগরীর বর্নালী মোড়ের আমবাগান এলাকায়।
জানা যায়, এই বৃদ্ধ ব্যক্তিটি কোন জরুরী কাজে রিকশায় করে যাচ্ছিলেন। তিনি বর্নালী মোড়ের আমবাগান ক্লাবের কাছে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে থামতে বলে এবং জিজ্ঞাসাবাদ করে, উনি লকডাউনে বাসা থেকে বের হয়েছেন কেন?
লকডাউনে সচেতন থাকার জন্য ঐ বৃদ্ধকে তাঁর গন্তব্যস্থলে যেতে না দিয়ে ভালো ভাবেই বাসায় চলে যেতে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কথাবার্তার এক পর্যায়ে ওই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তর্কে জড়িয়ে পড়েন।
এমতাবস্থায় প্রতিবাদস্বরূপ রাস্তার ধারের ক্ষুদ্র তরমুজ ব্যবসায়ীর কাছ থেকে গামছা নিয়ে রাস্তার উপরেই নামাজ পড়তে শুরু করেন ঐ বৃদ্ধ মানুষটি।


