IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে সরকারি জমি দখল নিয়ে উত্তেজনা

রাজশাহীতে সরকারি জমি দখল নিয়ে উত্তেজনা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কুমারপাড়া এলাকায় খাস জমি দখলে নিতে ব্যর্থ হয়েছে দখলবাজরা। এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে পদ্মারপাড় মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের এলাকায়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। জনগণের বসবাসের সুবিধার্থে এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলরের নিকট অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, বুধবার স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে ৩০-৪০ জন দখলবাজ বাঁশ কাঠ পুতে পদ্মারপাড় মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের সামাজিক কাজে ব্যবহৃত জমি দখলে নিতে চায়।

নাম প্রকশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বুধবার ২২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি রিপনের নেতৃত্বে ৩০-৪০ জন দখল নিতে এসেছিল। এলাকার মানুষের বাধারমুখে তারা পালিয়ে যায়।

বৃহস্পতিবার বিকেলে সরোজমিন এলাকার গেলে অব্দুল ওয়াজেদের স্ত্রী নাসিমা বেগম, এলাকাবাসী হামিদা বেগম ও জিন্নাতুন বলেন, সরকারি এই জায়গার আশেপাশে ৪০-৪৫ বাড়ি গরীব মানুষের বসবাস। বিবাহসহ অন্যান্য সামাজিক উৎসবে এসব গরীব মানুষ কমিউনিটি সেন্টারের বিকল্প হিসেবে এই জায়গায় অনুষ্ঠান করেন। কেউ মারা গেলে এখানেই রাখা হয়। এলাকার অনেকেই এখানে কাপড় শুকানো ছাড়াও নানা কাজে এই স্থান ব্যবহার করে থাকেন। আগে অনেক জঙ্গল ও আবর্জনায় ভর্তি ছিল। এখন সবায় মিলে জায়গাটি পরিস্কার রাখার চেষ্টা করে যাচ্ছে।

ছোট ছেলে-মেয়েরা এখানে খেলাধুলা করে থাকে। হঠাৎ করে বুধবার এই জায়গা দখল নিতে আসে। সবার বাধারমুখে তারা পালিয়ে যায়। এই জায়গা ফাঁকা রাখতে তারা দাবি করেন। ওই এলাকার আনিসুর রহমানের ছেলে কিশোর রাহাত রহমান বলেন, আমরা গরীব মানুষ। দিন মজুরী করি। প্রত্যেক শুক্রবার করে অনেকেই এই জায়গা পরিস্কার করেন। এই এলাকায় সবারই ছোট ছোট বাড়ি, ছোট ছোট জায়গা, কাপড় শুকানোরও জায়গা নেই। আমরা এখানে খেলাধুলা করি।

২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রিপন তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জায়গা না, আমি কেন যাব ওখানে। বুধবার ঘটনার সময় রাস্তা দিয়ে যািওয়ার সময় জমিতে মাপজোক করতে দেখা যায়। পাশাপাশি তর্কাতর্কিও হচ্ছে। তাই দাঁড়িয়ে বিষয়টি জানার চেষ্টা করেছি মাত্র। এর বেশী কিছু না। প্রতিহিংসাবশতঃ তারা আমাকে জড়াচ্ছে।

এ ব্যাপারে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন বলেন, তার ওয়ার্ডের গরীব মানুষ ওখানে বাস করেন। ঐ জমিতে বিবাহসহ সামাজিক অনুষ্ঠান করে থাকে তারা। এছাড়াও ছোটরা খেলাধুলাসহ কাপড় ও পোশাক শুকানো হয়। খুব শীঘ্রই রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পরামর্শ নিয়ে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে বলে জানান কাউািন্সলর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930