ধূমকেতু প্রতিবেদক : করোনার প্রাদূর্ভাবে কর্মহীন অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সাহায্য সহযোগীতার পরামর্শ দেন।
তারই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন গোটা রমজানে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহন করেন। এরই অংশ হিসেবে গতকাল বুধবার ৮ম রমজানের দিনে বৃষ্টি উপক্ষো করেও ৩০০ প্যাকেট ইফতারী রাজশাহী নিউ মার্কেটের মেইন গেটে রিক্সা চালক পথচারী ও রোজাদারদের মাঝে বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক পংকজ দে, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত জাহিদুল ইসলাম প্রিন্স, প্রচার সম্পাদক তৌফিকুর ইসলাম শুভ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম অদিব, সদস্য পারভেজ ইসলাম, রাফিকুল ইসলাম সজীব, নগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি উজ্জ্বল সরকার, সহ সম্পাদক সাইফুল ইসলাম সানি, নগর ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রাজ, ২০ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর সাফি সজল প্রমুখ।


