ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে মহানগরীতে বসবাসরত গরীব, অসহায়, ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবন্দ।
শনিবার বিকেলে জাহাজঘাট এলাকায় সাড়ে তিনশ ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগাঠনিক সম্পাদক মুকুল শেখ, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক মানিক, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, রাজশাহী মহানগর যুবলীগের সহ সম্পাদক সৈয়দ ইউসুফ, সদস্য আরিফুল হক কদম, সদস্য তৌফিক সাহা, সদস্য সোহাগ, ২৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবু, সাধারণ সম্পাদক সাব্বির, ২৮ নং ওয়ার্ড পূর্ব যুবলীগের সভাপতি উজ্জল, ২৮ নং ওয়ার্ড পশ্চিম যুবলীগের সাধারণ সম্পাদক মিঠু, ২৬ নং ওয়ার্ড পূর্ব যুবলীগের সভাপতি সুজন, ১০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাওন, ১৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খালেক, ১১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুপচান, সাধারণ সম্পাদক শহিদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক দিপু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পাপ্পু, শাওন, যুগ্ম সম্পাদক দ্বীপসহ প্রমুখ।


