IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ছাগলের মৃত্যুতে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

ছাগলের মৃত্যুতে ট্রাকচালককে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় দুটি ছাগল মৃত্যুর জেরে রাজশাহীর পুঠিয়া উপজেলায় গণপিটুনিতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মারা যান তিনি।

নিহত ট্রাকচালকের নাম আবু তালেব (৩৩)। তার বাড়ি পুঠিয়ার ঝলমলিয়া এলাকায়। তার মৃত্যুর ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় আবু তালেবের ট্রাকের নিচে পড়ে দুটি ছাগল। এ সময় ট্রাকটি পালিয়ে আসে। পরে ছাগল দুটিকে জবাই করা হয়। ছাগল মালিক গোলাম মোস্তফা তাহেরপুর এলাকায় তার আত্মীয়-স্বজনকে ফোন করেন ট্রাকটি আটকানোর জন্য।

ট্রাকটি তাহেরপুর পৌঁছালে তাকে থামানোর চেষ্টা করা হয়। তবে ট্রাকচালক পালিয়ে আসেন। তখন ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় ট্রাকটিকে আটকানো হয়। এরপর শুরু হয় গণপিটুনি।

এ সময় হেলপার পালাতে পারলেও চালক পারেননি। তখন তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক আবু তালেবের মৃত্যু হয়।

ওসি জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। ছাগল মালিক গোলাম মোস্তফা পলাতক রয়েছেন। তাকেও আটকের চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930