IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> অবশেষে আটক হলো আইজিপির সোর্স দাবি করা প্রতারক রাব্বি

অবশেষে আটক হলো আইজিপির সোর্স দাবি করা প্রতারক রাব্বি

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : মাদক সেবন মামলায় হাজত থেকে বের হয়ে দামি মোটর সাইকেল কেনাসহ নিজেকে পুলিশের মহা-পরিদর্শক (আইজিপির) সোর্স পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল বাঘার নারায়নপুর গ্রামের রাব্বি হাসান। তার নবজাতক সন্তানের নাম আইজিপি স্যার রেখেছেন এমন কথাও বলছেন অনেকের কাছে। আর এসব কথা শুনে এলাকার কিছু ভুক্তভুগী মানুষ পুলিশী তদবির পেতে ছুটছিলেন প্রতারক রাব্বির কাছে। অবশেষে বৃহস্পতিবার রাতে সেই আলোচিত রাব্বি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

অনুসন্ধানে জানা গেছে, চলতি মাসের ৪ তারিখ বাঘার নারায়নপুর গ্রামের আলোচিত রাব্বিসহ চার যুবককে মাদক সেবন করা অবস্থায় উপজেলার খানপুর থেকে হাফ বোতল ফেন্সিডিল, ২ পিচ ইয়াবা এবং দু’টি দামি মোটর সাইকেল সহ তাদের গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। এ ঘটনার ১৫ দিন পর হাজত থেকে বেরিয়ে আসে রাব্বি। অতঃপর একটি দামি এ্যাপাসি মোটরসাইকেল কিনে পরদিন থেকে এলাকায় দাপিয়ে বেড়াতে শুরু করে সে। বর্তমানে অনেকের কাছে রাব্বি বলে বেড়াচ্ছিল, বাংলাদেশ পুলিশের আইজিপি, রাজশাহী জেলা পুলিশ সুপার এবং চারঘাট সার্কেলের এএসপির সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে।

বাঘার খানপুর গ্রামের বাসিন্দা ও সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু এবং গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) বলেন, তাঁদের এলাকা থেকে গত ৪ তারিখ যে চার জনকে পুলিশ গ্রেফতার করেছিল তারা প্রত্যেকেই মাদক সেবনকারি ও ব্যবসায়ী এবং ইমো ও বিকাশ হ্যাকার হিসাবে পরিচিত। আমরা শুনেছি, তাদের ৪ জনের কাছে ৮ টি স্মার্ট ফোন ছিল। কিন্তু রহস্য জনক কারণে সেই ফোন গুলো জব্দ করেনি পুলিশ। অথচ এদের কারনে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ এবং ধ্বংস হচ্ছে এলাকার যুব সমাজ।

স্থানীয় লোকজনের অভিযোগ, রাব্বির বাবা একজন ডে-লেবার। অথচ তার সন্তান দামি মোটর সাইকেল এবং দামি স্মার্ট ফোন নিয়ে ঘুরে বেড়ায়। বর্তমানে বাঘা থানায় নম্বর বিহীন তার যে মোটর সাইকেলটি জব্দ রয়েছে সেটির কাগজপত্র সঠিক আছে কি না তারও সন্দেহ রয়েছে। তার অত্যাচারে অতিষ্ট এলাকার সাধারণ জনগণ। সে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়ার নামে অন্য এলাকা থেকে বাঘা সীমান্ত এলাকায় ঘুরতে আসা অনেক মানুষকে জিম্মি করে পুলিশে ধরিয়ে দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়। আর তার এসব অপকর্মের সংবাদ পত্রিকায় ছাপালে সে সাংবাদিকের নামে মিথ্যা-অসত্য কথা ফেসবুকে লিখে মানক্ষুন্ন করে। এ নিয়ে বৃহস্পতিবার রাতে তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে পুলিশ তাকে ওই রাতে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে।

এদিকে, নাম প্রকাশ না করার সর্তে পুলিশের একটি সূত্র জানায়, রাব্বির নামে মাদক, নারী নির্যাতন এবং চাঁদাবাজি সহ জেলার বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে। সে নিজেকে পুলিশের সোর্স দাবি করে এবং এ কথাও বলে যে, পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তার সুখ্যাতি রয়েছে। তার এসব কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে ১০-১২ জন সাঙ্গ-পাঙ্গ। তার বিরুদ্ধে কোন পুলিশ কর্মকর্তা তদন্ত কিংবা আইনি ব্যবস্থা গ্রহন করার উদ্যোগ নিলে তিনি সেই অফিসারের বিরুদ্ধে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিয়ে তাঁকে হয়রানি করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, রাব্বি হাসানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল জব্দ রয়েছে থানায়। সেই মোবাইলে তার প্রতারণার বিষয় গুলো খতিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news