IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> দূর্গাপুরে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ইফতার বিতরণ

দূর্গাপুরে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ইফতার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : দূর্গাপুর এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দূর্গাপুরে রাজশাহী জেলা পরিষদ ডাকবাংলোয় কাতার রেড ক্রিসেন্টের অর্থায়নে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে করোনা ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কাতার রেড ক্রিসেন্টের হেড অব মিশন বাসাম খাদ্দাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় কার্যালয়ের সহকারী-পরিচালক মাহবুল এলাহী।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারী শফিকুজ্জামান শফিক, আজীবন সদস্য মীর তৈফিক আলী ভাদু, সামউন ইসলামসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সদস্যবৃন্দ।

ইফতার সামগ্রী বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, এ মূহুত্বে সারাদেশে লকডাউন চলায় সাধারণ মানুষ কর্মহীন হয়ে পরেছে এবং তাদের উপার্জনও নাই বললেই চলে। আজ রেড ক্রিসেন্ট যে উপহার সামগ্রী বিতরণ করলেন তা আপনাদের জন্য অতি সামন্য। আমরা সুযোগ পেলে আবারো এই অঞ্চলের অসহায় মানুষের পাশেএসে দাঁড়াবো। পরিশেষে তিনি সকলকে সরকারের নির্দেশ মেনে চলার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

উল্লেখ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট তিনশত পরিবারকে একটি ব্যাগে ২কেজি খেজুর, এককেজি ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ২ কেজি ছোলা, ১ কেজি বেসন, আটশত গ্রাম সেমাই এবং এক কেজি সুজু প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31