IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বাড়ির ভেতর থেকে বৃষ্টির পানি বের করে রাস্তায় নামানোর ঘটনাকে কেন্দ্রে করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষে ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে মুমুর্ষ অবস্থায় একজনকে রামেক হাসপাতালে রেফাট করেছেন কর্তবরত চিকিৎসক। বৃহস্পতিবার সকালে উপজেলার মনিকগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার দিবা গত রাতে বৃষ্টি হওয়ার কারনে মনিগ্রাম দক্ষিনপাড়া এলাকায় জনি ইসলামের বাড়ির উঠনে পানি জমা হয়। তিনি সকালে ঘুম থেকে উঠে ৭ টার সময় ঐ পানি বাড়ির পাশের রাস্তায় বের করতে থাকেন। এ নিয়ে রাস্তার অপর পাশের বাসিন্দা সহদ্বর দুই ভাই দবির ও খবির প্রাং এর সাথে তার তর্ক-বিতর্ক শুরু হয়। ঘটনার এক পর্যায় তারা জনি ইসলামের উপরে অতর্কিত হামলা চালায়। এই হামলার খবর শুনে জনির পিতা আব্দুর রহমান (৫৫) এগিয়ে এলে প্রতিপক্ষরা তাকেও মারপিট করে। এ খবর শুনে স্থানীয় লোকজন জনির পক্ষ নেয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়।

আহতরা হলেন, জনির পক্ষে-জনি নিজে (২২) ও তার পিতা আব্দুর রহমান (৫৫), মা আমানো বেগম (৪৭) বকুল হোসেন (৩৮) ও সুজন আলী (৩২)। অপর দিকে এলাকাবাসীদের হামলায় শিকার হয়ে আহত হয়েছেন, খবির (৩৫), দবির (৩৩), মরিয়ম বেগম (৫৫) ও খবিরের স্ত্রী লাকি বেগম (২৮)। আহতদের স্থানীয় বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মুমুর্ষ অবস্থায় আব্দুর রহমান নামে একজনকে রামেক হাসপাতালে রেফার্ট করেছেন কর্তবরত চিকিৎসক।

স্থানীয় মজিবুল ও আস্তুলসহ অনেকেই জানান, খবির-দবির দুই ভাই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এলাকার যুব সমাজকে নষ্ট করছে। তাদের নামে বাঘা থানায় মাদক ও চোরাচালান মামলা রয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news