IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> লিড নিউজ >> বাঘায় এক পশলা বৃষ্টিতে থৈ থৈ পানি, অকেজো কোটি-কোটি টাকার ড্রেন

বাঘায় এক পশলা বৃষ্টিতে থৈ থৈ পানি, অকেজো কোটি-কোটি টাকার ড্রেন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘা পৌর এলাকায় গত বর্ষা মৌসুমে উপজেলা সদরের রাস্তাঘাট-সহ লোকালয়ের বিভিন্ন স্থানে পানি জমে থাকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে পৌর কর্তৃপক্ষ জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন পৌরবাসীকে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নেওয়া হয়েছিল বিভিন্ন প্রকল্প।

এর মধ্যে পানি নিস্কাশন খাতে ড্রেন বাবদ কয়েকটি প্রকল্পে খরচ দেখানো হয় প্রায় ৫ কোটি টাকা। যার অধিকাংশ অকেজো হয়ে পড়েছে। ফলে এক পশলা বৃষ্টিতে উপজেলা সদরে থৈ থৈ করছে পানি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার জনগণ।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, গত চার বছর পুর্বে বাঘা পৌর সভার মাধ্যমে পোনে ২ কোটি টাকা ব্যায়ে উপজেলার পুরাতন বাসটার্মিনাল থেকে নারায়নপুর পদ্মা নদী পর্যন্ত রাস্তা সহ লোকালয়ের পানি নিস্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। কিন্ত এই ড্রেন দিয়ে কোন পানি নদীতে আজ অবধি প্রবেশ করেনি। স্থানীয় লোকজনের অভিযোগ, পরিকল্পনায় ত্রুটি থাকায় উত্তর দিকের পানি (নদী এলাকা) দক্ষিনে প্রবাহিত না হয়ে দক্ষিন দিকের পানি উত্তোরে চলে আসে। এর ফলে রাস্তায় পানি জমা হয়।

এদিকে গত ৬ মাস পূর্বে নারায়নপুর ডরিতলা থেকে গাওপাড়া পর্যন্ত ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যায়ে আরো একটি ড্রেন নির্মাণ প্রকল্প বরাদ্দ দেয় বাঘা পৌর কর্তৃপক্ষ। এলাকাবাসীদের অভিযোগ, নানা অনিয়মের মধ্য দিয়ে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতা এ কাজটি অর্ধেক সম্পন্ন করে বাঁকি কাজ ফেলে রেখেছে। এতে করে এলাকার জনসাধারণ ও পথচারিরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।

অপরদিকে, গত দেড় বছর পুর্বে উপজেলার মুজিব চত্বর থেকে বাঘা বাজারের পূর্বপ্রান্ত পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে একটি ড্রেন। এই ড্রেনটি যখন নির্মান করা হয় তখন বিভিন্ন গনমাধ্যমে ড্রেন নির্মানে ব্যাপক অনিয়মের খবর প্রকাশিত হয়। এই ড্রেনটি বর্তমানে একে বারেই অকেজো অবস্থায় পড়েছে। এর ফলে বাঘা বাজার, বাঘা জিরো পয়েন্ট এবং বাঘা উচ্চ বিদ্যালয়ের সামনে এক পশলা বৃষ্টি হলেই জমছে থৈ-তৈ হাটু পানি। এতে করে রাস্তা পারা-পারে বিড়ম্বনার শিকার হচ্ছে জনগণ।

বাঘা পৌর এলাকার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান সমাজ সেবক খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন ও পৌর যুবলীগের সভাপতি শাহিনুর রহমান বলেন, পৌর এলাকার সকল ড্রেনগুলো একন অকেজো প্রায়। এর ফলে সাধারণ পথচারীসহ বয়স্ক লোকদের চলাচলে অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে এক ঘন্টার বৃষ্টিতে পৌর সদরের রাস্তাঘাটসহ উপজেলা পরিষদ চত্বর এবং শাহদৌল্লা সরকারি কলেজের মাঠে থৈ-থৈ করছে পানি।

তারা বলেন, গত বছর বর্ষা মৌসুমের পর পৌর কর্তৃপক্ষ পানি নিস্কাশনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেনর তা এখন পর্যন্ত বাস্তবায় হয়নি। নাম কাওয়াস্তে কোটি-কোটি টাকা ব্যায়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেন নির্মান করা হলেও সেসব ড্রেন দিয়ে পানি বের হচ্ছে না। ফলে ভুগান্তি পোহাচ্ছে পৌর এলাকার জনগণ। অথচ পৌর করের পরিমান আগের চেয়ে দ্বিগুন হয়েছে।

এ বিষয়ে পৌর মেয়র আব্দুর রাজ্জাক এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তাঁর ফোন রিসিভ করেননি। তবে প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু জানান, কিছু কাজ আগের মেয়র আক্কাস আলীর আমলে বাস্তবায়ন হয়েছে। আমাদের সময় যে গুলো হয়েছে তার অধিকাংশ ড্রেন ব্যসায়ীরা ময়লা-অবজর্ন ফেলে নষ্ট করছে।

তিনি বলেন, আগামি ৩০ তারিখ কয়েকটি কাজের উপর টেন্ডার রয়েছে। এই টেন্ডরের মধ্যে ড্রেস সংস্কার ও নির্মাণ প্রকল্প ধরা আছে। এটি বাস্তবায়ন হলে আসাকরি জনগণকে আর দূর্ভোগ পোহাতে হবেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31