ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান সোনার (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি মৌগাছি গ্রামের আবুল সোনারের ছেলে। শনিবার সকাল সাড়ে ৯ টার সময় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। আহত হয়েছেন স্ত্রী আদরী বেগম (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৯ টার সময় স্বামী-স্ত্রী মিলে নিজ বাড়ির টিনের চালা নিমাণের কাজ করছিলেন। ওই সময় স্বামী-স্ত্রী দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ওই বাড়ির লোকজন ও তাঁর স্বজনেরা তাদেরকে উদ্ধার করে নওদাপাড়া ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান সোনারকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।


