ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০৩ জন, বাগমারা থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।
তিনি জানান, এদের মধ্যে ০১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৩ জনকে মাদকদ্রব্যসহ ০৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী থানা পুলিশ শ্রী মিলন বিশ্বাস (৩৫) ও শ্রী অভিরাম (৫৫) দেরকে ৬০ লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ শ্রী মমতা মিসা ওরফে নূরজাহান বেগম (৩৫) কে ০৯ লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


