ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লার মৃত্যুতে অলকার মোড়স্থ রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার বেলা ১২টার সময় শোকসভার আয়োজন করে রাজশাহী জেলা মৎসজীবী লীগ।
শোকসভাটিতে শুভেচ্ছা বক্তব্য ও সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা মৎসজীবী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জাকিবুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, একে এম আসাদুজ্জামান আসাদ, জেলা মৎসজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখসহ রাজশাহী জেলা মৎসজীবী লীগের জেলা কমিটির সদস্য ও সদস্য সচিব।


