IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাগমারায় গৃহবধূকে হত্যার অভিযোগ

বাগমারায় গৃহবধূকে হত্যার অভিযোগ

হত্যা, হত্যার অভিযোগ, পিটিয়ে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার পাইকপাড়া গ্রামে গৃহবধূকে পাষান্ড স্বামী পিটিয়ে ও গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই গৃহবধূর নাম কল্পনা বেগম (৩২)। পুলিশ রোববার সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

এঘটনায় নিহতের বড় ভাই বাচ্চু রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এদিকে ঘটনা পর পরই স্বামী আসমান আলী (৫০) স্ত্রীর লাশ রেখে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মোহাম্মাদপু গ্রামের আহম্মাদ আলীর মেয়ে কল্পনার বছর ছয়েক আগে বিয়ে হয় একই এলাকা শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বিপত্মীক আসমান আলীর সাথে। বিয়ের এক বছর পর থেকেই গৃহবধূকে অত্যাচার করত বলে গৃহবধূর আত্মীস্বজনরা জানান। দাম্পত্য কলহের জের ধরেই কল্পনার স্বামী আসমান আলী শনিবার রাতে উপর্যুপরি পরিমান মারপিট ও গলাটিপে হত্যা করে বলে তারা দাবি করেন।

স্থানীয় প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওই বাড়িরে কাউকে না দেখে উৎসাহী প্রতিবেশীরা বাড়ির ভিতরে যায়। সেখানে গৃহবধূ কল্পনার লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ রোববার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে।

নিহতের মা রাহেলা জানান, আমার মেয়েকে মাথা, হাত ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে পরে গলাটিপে হত্যা করা হয়েছে। এর পূর্বেও তার ওপর মাঝে মাঝে স্বামী নির্যাতন করতো। এ ঘটনার এক বছর পরই আবারো পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, গৃহবধূর মাথায়, হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত গৃহবধূর লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে শরীরে নির্যাতনের চি‎হ্নি‎ দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আসমান আলী পরাতক রয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31