IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’
Home >> রাজশাহী >> টপ নিউজ >> পুলিশের বিরুদ্ধে দুই প্রকৌশলীকে লাঞ্চিতের অভিযোগ

পুলিশের বিরুদ্ধে দুই প্রকৌশলীকে লাঞ্চিতের অভিযোগ

পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : উন্নয়নকাজ পরিদর্শন শেষে ফেরার পথে পবায় দুই প্রকৌশলীকে লাঞ্চিতের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।

রাজশাহী শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী সুমন রানা ও পবা থানা শিক্ষা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বাগমারা উপজেলায় একটি বিদ্যালয় নির্মাণকাজ পরিদর্শন করে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পবার নওহাটা ব্রিজ এলাকায় পবা থানা পুলিশ করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে তাঁদের আটক করার প্রায় ৩০ মিনিট পরে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। এ নিয়ে শিক্ষা প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা প্রকৌশল দপ্তরের অর্থায়নে বাগামারায় দুই কোটি টাকা ব্যয়ে ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবন নির্মাণের একটি কাজ চলছে। ওই স্কুলের ভবনের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন শেষে সহকারী প্রকৌশলী সুমন রানা ও উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান একটি প্রাইভেট কারযোগে শহরে ফিরছিলেন। এসময় তাঁরা পবার নওহাটা ব্রিজ এলাকায় পৌঁছামাত্র সেখানে এসএআই অলিউল হকের নেতৃত্বে টহল পুলিশের দল তাঁদের গাড়িটি থামায়।

পুলিশ ওই দুই কর্মকর্তাকে জানায়, বিকেল ৫টার পরে বাইরের কোনো মানুষ শহরে প্রবেশ করতে পারবে না। প্রতিউত্তরে ওই দুই কর্মকর্তা জানান, তাঁরা একটি উন্নয়নকাজ পরিদর্শণ শেষে শহরে ফিরছেন।

কিন্তু এএসআই অলিউল হক ওউ দুই প্রকৌশলীকে বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি তাঁদের ছাড়তে পারবেন না। এরপর গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় ওই দুই প্রকৌশলীকে। শেষে নগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের ফোন পাওয়ার পরে ওই দুই প্রকৌশলীকে ছাড়তে বাধ্য হন এএসআই অলিউল হক।

জানতে চাইলে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘আটকের কোনো ঘটনা ঘটেনি। তবে সামান্য কিছু ভুলবুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে সেটি নিরসন হয়েছে।’

রাজশাহী শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম সাংবাদিককে ফোন করে জানান, উন্নয়নকাজ শেষে দুই প্রকৌশলীকে আটকের ঘটনাটি খুবই দুঃখজনক। যদিও তাদের ছেড়ে দেওয়া হয়েছে আমি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের ফোন করার পরে। কিন্তু আমরা তো সরকারের উন্নয়কাজে করোনার মধ্যেও কাজ করে যাচ্ছি। কিন্তু পুলিশের একজন কর্মকর্তা যদি এটা না বুঝে আমাদের হয়রানি করে, তাহলে বিষয়টি মেনে নেওয়া যায় না।’

তবে অভিযোগ অস্বীকার করে পবা থানার ওসি (তদন্ত) বানী ইসরাইল বলেন, দুই প্রকৌশলীকে হেনস্তা বা তাদের সাথে অসাদাচারণের অভিযোগ সঠিক না। তাদেরকে শুধুমাত্র জিঙ্গাসাবাদ করা হয়েছে। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31